জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা সমাজসেবা অধিদ্প্তর

জেলা  সমাজসেবা অধিদ্প্তর,

নওগাঁ।

পোষ্টাল ঠিকানাঃ উপ-পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, উকিলপাড়া ,নওগাঁ।

ই -মেইলঃ এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।

ফ্যাক্সঃ - -

ফোন নম্বরঃ ০৭৪১-৬২৮৫৬

প্রধান কর্মকর্তার নামঃ মো: আজিমুস্শান

পদবীঃ উপ-পরিচালক

 

জেলা সমাজসেবা কার্যালয় নওগাঁ এর কার্যক্রম ও সার্ভিস চার্টার

 

 

 

ক্র নং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময় সীমা

সেবা দানকারী কর্তৃপক্ষ

০১

০২

০৩

০৪

০৫

০৬

০১

পল্লী সমাজসেবা কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন,

 

সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবংদক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ;

 

৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্তক্ষুদ্রঋণ প্রদান;

 

লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনিঃ-

আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/ সদস্যা;

সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত;

সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেনীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধে।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ-

১ম বার ঋণ(বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

 

২য়/৩য়পর্যায়ের ঋণ(পুনঃবিনিয়োগ)গ্রহনএর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে

নওগাঁ জেলাধীন ১১টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

 

০২

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন,

 

পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা

জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন

সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন ;

৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্তক্ষুদ্রঋণ প্রদান;

লক্ষ্যভুক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে^ পুঁজি গঠন ।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনিঃ-

আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত পল্লী মাতৃকেন্দ্রর সদস্য;

সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম নারী অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত;

সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেনীভুক্ত নারী অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধে।

 

 

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ-

১ম বার ঋণ(বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

 

২য়/৩য়পর্যায়ের ঋণ(পুনঃবিনিয়োগ)গ্রহনএর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে

নওগাঁ জেলাধীন রাণীনগর,মহাদেবপুর পত্নীতলা ও পোরশা উপজেলা সমাজসেবা কার্যালয়।

 

০৩

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনবাসন কার্যক্রম

৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০০০০/-(বিশ হাজার) টাকার নিচে।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ-

১ম বার ঋণ(বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

 

২য়/৩য়পর্যায়ের ঋণ(পুনঃবিনিয়োগ)গ্রহনএর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে

নওগাঁ জেলাধীন শহর সমাজসেবা কার্যালয়, এবং

১১টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

০৪

শহর সমাজসেবা কার্যক্রম

শহর অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন,

 

সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন ;

 

৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান;

 

লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে^ পুঁজি গঠন ।

নির্বাচিত মহল্লার স্থায়ী বাসিন্দা যিনিঃ-

আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত শহর সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য;

সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত;

সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেনীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ১০ হাজার টাকার উর্ধে।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ-

১ম বার ঋণ(বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

 

২য়/৩য়পর্যায়ের ঋণ(পুনঃবিনিয়োগ)গ্রহনএর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে

শহর সমাজসেবা কার্যালয়, নওগাঁ।

 

০৫

আশ্রয়ন/আবাসন কার্যক্রম

আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন,

পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা

সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান

২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্তক্ষুদ্রঋণ প্রদান;

লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।

 

 

নির্বাচিত আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা;

আশ্রয়ন কেন্দ্রের সমিতির সদস্য।

১ম বার ঋণ(বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

 

২য়/৩য়পর্যায়ের ঋণ(পুনঃবিনিয়োগ)গ্রহনএর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে

নওগাঁ জেলাধীন পত্নীতলা ও পোরশা উপজেলা সমাজসেবা কার্যালয়।

 

০৬

বয়স্কভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান। এ জন্য ২০০৯-২০১০ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

সকল উপজেলায়ও পৌরসভায় ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হত দরিদ্র মহিলা বা পুরুষ যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩০০০ /-(তিন হাজার টাকা)

শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীন পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়।

তালাকপ্রাপ্ত ,স্বামী পরিত্যক্ত,বিপত্নীক নিঃসন্তান, পরিবারথেকে বিচ্ছিন্ন প্রবিন পুরুষ ও নালীদের অগ্রাধিকার দেয়া হয়।

যে সকল প্রবিন ব্যক্তির আয়কৃত অর্থের সম্পুর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসাবাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না ;

ভুমিহীন বয়স্ক ব্যক্তি

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন ;

নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা তবে কেউএককালীন উত্তোলন করে চাইলে নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

ভাতা গ্রহীতার নমিনী ভাতাগ্রহীতার মূত্যুর পুর্বের প্রাপ্ত বকেয়া টাকা সহ মুত্যূর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে।

নওগাঁ জেলাধীন শহর সমাজসেবা কার্যালয়, এবং

১১টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

৭.

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এ জন্য ২০০৯-২০১০ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

৬ বছরের উর্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্যকোন ভাতা পান না যিনি চাকুরীজীবী কিংবা পেনশন ভোগী নন

প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু পারিবারিক ২৪ (চবিবশ ) হাজার টাকার কম।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন ;

নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা তবে কেউএককালীন উত্তোলন করে চাইলে নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

ভাতা গ্রহীতার নমিনী ভাতাগ্রহীতার মূত্যুর পুর্বের প্রাপ্ত বকেয়া টাকা সহ মুত্যূর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে।

নওগাঁ জেলাধীন শহর সমাজসেবা কার্যালয়, এবং

১১টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

৮.

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে নিন্মরুপ হারে উপবৃত্তি প্রদানঃ-

প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেনী) জন প্রতি মাসিক ৩০০ টাকা মাধ্যমিক স্তর(৬ষ্ঠ-১০ম শ্রেণী) জন প্রতি মাসিক ৪৫০ টাকা

উচ্চ মাধ্যমিক স্তর(একাদশ-দ্বাদশ শ্রেণী) জন প্রতি মাসিক ৬০০ টাকা

উচ্চতর স্তর(স্নাতক ও স্নাতকোত্তর) জন প্রতি মাসিক ১০০০ টাকা

 

সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬ (ছত্রিশ) হাজার টাকার নিচে।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তিগ্রহন কারী নির্বাচন সহ উপবৃত্তি বিতরনের ব্যবস্থা গ্রহন এবং নিয়মিত ভাবে শিক্ষাকালীন সময়ে ;

 

নওগাঁ জেলাধীন শহর সমাজসেবা কার্যালয়, এবং

১১টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

৯.

মুক্তিযোদ্ধা

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান ২০০৯-২০১০ অর্থ বছরে প্রত্যেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ১৫০০ টাকা ভাতা প্রদান

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২০০০ বার হাজার টাকার উর্ধে নয়;

মুক্তিযোদ্ধা বলতে জাতীয় ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অন্তভুক্ত সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তভুক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত

এ ক্ষেত্রে কর্মক্ষম নন বা আংশিক কর্মক্ষম/ভুমিহীন/কর্মহীন/সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন মুক্তিযোদ্ধা ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন ;

মুক্তিযোদ্ধা ভাতা প্রতিমাসে প্রদান করা তবে কেউএককালীন উত্তোলন করে চাইলে নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

 

নওগাঁ জেলাধীন ১১টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

 

 

 

 

 

 

 

 

১০.

সরকারী শিশু পরিবারে এতিম শিশূ প্রতিপালনও পুনর্বাসন

অনুর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন। পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসাও আদর যত্নের সাথে এতিম শিশুদের লালন পালন।

শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদাননিবাসীদের শারীরিক বৃদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ সাধন।

পুনবাসন ওস্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৬ থেকে ৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা মাতৃহীন দরিদ্র শিশৃুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়

শিশু পরিবারে ভর্তির আবেদনপত্র পাওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে প্রক্রিয়া চুড়ান্তকরণ

শিশুর বয়স ১৮ বছর হওয়া পয়ন্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান।

সরকারী শিশু পরিবার (বালিকা) নওগাঁ।

১১.

প্রতিবন্ধীতা সনদ প্রদান

প্রতিবন্ধীতা সনদ প্রদান

প্রতিবন্ধী ব্যক্তি

প্রয়োজনীয় তথ্য সহ আবেদনের ১ দিনের মধ্যে

জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ।

 

১২

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাথীদের সমন্বিত ভাবে সাধারণ ছাত্র/ছাত্রীদের সাথে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান।

দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের আবাসিক/অনবিাসিক থাকার ব্যবস্থা ও ভরন-পোষন।

বেইল পদ্ধতির মাধ্যমে শিক্ষা দানের ব্যবস্থাকরণ।

বিনা মূল্যে ব্রেইল বই ও অন্যন্য সহায়ক শিক্ষা উপকরণ সরবরাহ।

দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য থাকা-খাওয়ার হোষ্টেল সুবিধা প্রদান।

দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের পুনর্বাসন।

দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী

আবেদন প্রাপ্তির ১ মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করণ।

ভর্তির পর হতে এস,এস,সি পরীক্ষার সময় পর্যন্ত কার্যক্রমের সকল সুযোগ সুবিধা প্রদান।

সমন্বিত অন্ধ শিক্ষা কার্যালয়, নওগাঁ।

১৩.

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাস্তবায়ন।

মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘুঅপরাধের দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তিপ্রদান স্থগিত রেখেপ্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক/সামাজিক পরিবেশে রেখে সংশোধনও আত্মশুদ্ধির ব্যবস্থাকরা।

কারাবন্দি ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

সাজাপ্রাপ্ত শিশুদের কারাগারে না রেখে কিশোর/কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রবেশন অফিসার/সোস্যাল কেইস ওয়ার্কারের তত্ত্বাবধানে কাউন্সিলিং এর মাধ্যমে শিশুর মানসিকতার উন্নয়ন এবং সংশোধন।

টাস্কফোর্স কমিটির সহায়তায় কারাগারে বন্দি শিশু কিশোরদের মুক্ত করে/কিশোর/কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর।

মুক্তিপ্রাপ্ত কয়েদীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের শর্ত সাপেক্ষে মুক্তি।

মুক্তিপ্রাপ্ত কয়েদি/ প্রবেশনারদের সামাজিক ও অর্থনৈতিক ভাবে পুনর্বাসন।

 

সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজা প্রাপ্ত প্রবেশনার/ব্যক্তি।

আইনের সংস্পশে আসা শিশু/ কিশোর।

মূত্যদন্ড প্রাপ্ত যাবজ্জীবন কারা দন্ড, এবং রাষ্ট্রদ্রোহিতা,বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট আইনে দন্ডপ্রাপ্ত নারী ব্যতিত ১ বছরের অধিক যে কোন মেয়াদে কারাদন্ডপ্রাপ্ত কোন নারী যিনি রেয়াত সহ শতকরা ৫০ ভাগ কারাদন্ড ভোগ করেছেন।

বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময় সীমা/প্রদত্ত আদেশ।

পুনবানের বিষয়ে অপরাধী সংশোধন ওপুনর্বাসন সমিতির অনুমোদন প্রাপ্তির ২০ কর্মদিবসের মধ্যে ।

প্রবেশন কার্যালয়,নওগাঁ।

১৪.

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম

হাসপাতালেভর্তি ও চিকিৎসা প্রাপ্তিত সহায়তা ও দিক নির্দেশনা প্রদান

দরিদ্র ও অসহায় রোগিদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র, চশমা,ক্রাচ, কৃত্রিমঅঙ্গ প্রদান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরহ।

দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা ব্যয়ে সহায়তা প্রদান।

দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ;

দাবিদার বিহিন ও পরিত্যাক্ত শিশুদের পুনর্বাসন

রোগের কারনে পরিবারে অনাকাংখিত হয়ে দুর্বিসহ জীবনযাপনকারীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান করা।

দরিদ্র ও অসহায় বৃদ্ধ/প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান এবং সমাজসেবা অধিদফতর পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেয়া।

হাসপাতালে অবস্থানরত রোগীদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা।

চিকিৎসার প্রয়োজনে রোগীদের অন্য হাসপাতালে/ চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরে সহায়তা।

রোগীদের স্বাস্থ্যসচেতনতা /প্রাথমিক চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান।

গুরুতর অসুস্থতা অপারেশন ইত্যাদি ক্ষেত্রে মানসিক বিপর্যস্ত রোগি বা রোগির অভিভাবককে সাহস ও শান্তনা যোগানো

নাম পরিচয়হীন দরিদ্র মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করা।

রোগ মুক্তির পর দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে আর্থিক সহায়তা/যাতায়ত ভাড়া প্রদানের মাধ্যমে পরিাবরে পনুঃএকত্রিকরণে সহায়তা করা।

 

সমস্যাগ্রস্ত অসহায় ও দরিদ্র রোগী

অসহায় ও দরিদ্র রোগী চিহ্নিত হওয়া বা রোগী আবেদন করার পর তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট ডাক্তারের সুপারিশ ক্রমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান

হাসপাতাল সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল, নওগাঁ।

১৫.

শহর সমাজসেবা কার্যালয়ে আর্থ সামাজিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কম্পিউটার

বৈদ্যুতিক মেরামত

রেডিও টিভি -মেরামত

দর্জি বিজ্ঞান

ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ প্রদান

শহর এলাকার শিক্ষিত, অর্ধ শিক্ষিত বেকার যুবক ও যুব নারী

০৬ মাস মেয়াদী কোর্স

শহর সমাজসেবা কার্যালয়, নওগাঁ।

১৬.

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ নিবন্ধন ও তত্ত্বাবধান

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনের নামকরনের ছাড়পত্র প্রদান

১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামুলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/ প্রতিষ্ঠান/সংগঠন বেসরকারী এতিমখানা/ ক্লাব নিবন্ধন;

নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন , সাধারণ ও কার্যকরী পরিষদ অনুমোদন, মেয়ান্তে নব নির্বাচিত কার্যকরী পরিষদ অনুমোদন

নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্য এলাকা একাধিক জেলায় সম্প্রসারনের অনুমোদন;

নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিস্পত্তির ব্যবস্থা গ্রহন

নিবন্ধন প্রাপ্ত সংগঠনসমুহের কার্যক্রম তদারকি।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমুলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সমিতি ইত্যাদি

নিবন্ধন প্রয়োজনীয় কাগজপত্র আবেদন পত্র প্রাপ্তির পর ২০ কর্ম দিবস ;

নামের ছাড়পত্র -প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রাপ্তির ৭ কর্ম দিবস।

কার্যকরী কমিটি অনুমোদন প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রাপ্তির ১০ কর্ম দিবস

কার্যএলাকা সম্প্রসারণ প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির ৩০ কর্ম দিবস

অভিযোগ নিস্পত্তি অভিযোগ প্রাপ্তির ৩০ কর্ম দিবস।

নামের ছাড়পত্র, নিবন্ধন,কার্যকরী কমিটি অনুমোদন ইত্যাদি সেবার জন্য প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ।

*একাধিক জেলায় কার্যএলাকা সম্প্রসারনের জন্য সমাজসেবা অধিদফতর ঢাকা।

 

*অভিযোগ নিস্পত্তির জন্য জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ এবং, সমাজসেবা অধিদফতর ঢাকা।

 

১৭.

বেসরকারী এতিম খানায় ক্যাপিটেশনগ্রান্ট

প্রদান

অনুর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন।

পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসাও আদর যত্নের সাথে এতিম শিশুদের লালন পালন।

আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান

নিবাসীদের শারীরিক বৃদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ সাধন।

শিশুর পরিপুর্ন বিকাশে সহায়তা

পুনবাসন ওস্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

বেসরকারী এতিমখানার ৫-৯ বছর বয়সী এতিম অথাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র মিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

সেবরকারী এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্ডের আবেদনপ্রাপ্তির ৭ মাস পর।

 

নওগাঁ জেলাধীন শহর সমাজসেবা কার্যালয়, এবং

১১টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

১৮.

সমাজকলাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমুহে অনুদান প্রদানে সহায়তা

সমাজসেবা অধিদফতর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান সমুহে অনুদান বাষিক ৫০ হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান;

শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সবেবার্চ ১ লক্ষ টাকা অনুদান

রোগী কল্যাণ সমিতি সমুহের জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিসমুহের জন্য ৫০ হাজার হতে ১ লক্ষ টাকা অনুদান

নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের জন্য আয়বর্ধক কর্মসূচীর জন্য অনুদান

নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের জন্য ৫ হাজার ২০ হাজার টাকা সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকার অনুদান

প্রতিষ্ঠান/ সংগঠন/সংস্থা/ দুঃস্থ ব্যাক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫ হাজার অনুদান

আকস্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যাগের জন্য জন প্রতিসর্বোচ্চ ১ হাজার টাকা

 

সমাজকল্যাণ পরিষদ থেকে নিন্ম লিখিত প্রতিষ্ঠান / সংগঠনকে অনুদান প্রদান করা হয়

জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন

শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদ

রোগী কল্যাণ সমিতি

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি

নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান

দরিদ্র /ক্ষতিগ্রস্ত ব্যক্তি।

 

সমাজকল্যাণ পরিষদে প্রতি বছর আগষ্ট মাসে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়

ডিসেম্বরের মধ্যে জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদে সুপারিশ প্রেরণ করে।

জাতীয় সমাজকল্যাণ পরিষদ এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয় ।

শহর সমাজসেবা কার্যালয় নওগাঁ ,

১১টি উপজেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা সমাজসেবা কার্যালয় নওগাঁ।

 


কার্যালয় ভিত্তিক অফিসারের নাম এবং যোগাযোগের তথ্যঃ


ক্রঃ নং

অফিসারের নাম

অফিসারের পদবী

কার্যালয়ের নাম

অফিস টেলিফোন নম্বর/মোবাইল নম্বর(ব্যক্তিগত)

০১

নূর আলী হাসান যোবায়দী

সমাজসেবা অফিসার (রেজিঃ)

জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ

০৭৪১-৬২৮৫৬/০১৭১২২০৬৮৬৪

০২

মোঃ মাহবুবুল আলম

উপজেলা সমাজসেবা অফিসার

উপজেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ সদর, নওগাঁ

০৭৪১-৬৩৩৩৯/০১৭১৬৪৫৬১৬৩

০৩

রুবিনা ইয়াসমিন

উপজেলা সমাজসেবা অফিসার(অতিঃদাঃ)

উপজেলা সমাজসেবা কার্যালয়, মান্দা, নওগাঁ

০৭৪২৫-৬২০৫৭/০১৭১৫-৩৭৮৪১৭

০৪

মোঃ সাইদুর রহমান

উপজেলা সমাজসেবা অফিসার(অতিঃদাঃ)

উপজেলা সমাজসেবা কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁ

মোবাঃ ০১৭১৮-০৬৫৪৭৭

০৫

নূর আলী হাসান যোবায়দী

উপজেলা সমাজসেবা অফিসার(অতিঃদাঃ)

উপজেলা সমাজসেবা কার্যালয়, আত্রাই, নওগাঁ

০৭৪২২-৭১০৪৭/০১৭১২-২০৬৮৬৪

০৬

লতিফা আকতার বানু

উপজেলা সমাজসেবা অফিসার(ভারপ্রাপ্ত)

উপজেলা সমাজসেবা কার্যালয়, রানীনগর, নওগাঁ

মোবাঃ ০১৭৩৯-৪৮৮৩৪৪

০৭

মোঃ সানাউল ইসলাম

উপজেলা সমাজসেবা অফিসার

উপজেলা সমাজসেবা কার্যালয়, মহাদেবপুর, নওগাঁ

মোবাঃ ০১৭১১-৭০৫৯১১

০৮

সুলতান আহমেদ

উপজেলা সমাজসেবা অফিসার(অতিঃদাঃ)

উপজেলা সমাজসেবা কার্যালয়, পত্নীতলা, নওগাঁ

মোবাঃ ০১৭১৬-৬৯৫২৪৫

০৯

সুলতান আহমেদ

উপজেলা সমাজসেবা অফিসার(অতিঃদাঃ)

উপজেলা সমাজসেবা কার্যালয়, ধামইরহাট, নওগাঁ

০৭৪২৪-৫৬০৮৮/০১৭১৬-৬৯৫২৪৫

১০

মোঃ আব্দুল বারী

উপজেলা সমাজসেবা অফিসার

উপজেলা সমাজসেবা কার্যালয়, বদলগাছী, নওগাঁ

০৭৪২৩-৫৬০৬৪/০১৭৩১-৫০২৪৭২

১১

মোঃ সানাউল ইসলাম

উপজেলা সমাজসেবা অফিসার(অতিঃদাঃ)

উপজেলা সমাজসেবা কার্যালয়, সাপাহার, নওগাঁ

মোবাঃ ০১৭১১-৭০৫৯১১

১২

মোঃ তোফাজ্জল হোসেন

উপজেলা সমাজসেবা অফিসার(ভারপ্রাপ্ত)

উপজেলা সমাজসেবা কার্যালয়, পোরশা, নওগাঁ

০৭৪২৯-৫৬০৪৩/০১৭১৬-৭৪৫৮৩০

১৩

মোঃ সাইদুর রহমান

উপ-তত্বাবধায়ক

সরকারী শিশু পরিবার (বালিকা)নওগাঁ

০৭৪১-৬১৮০১/০১৭১৮-০৬৫৪৭৭

১৪

সুলতান আহমেদ

সমাজসেবা অফিসার

হাসপাতাল সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল, নওগাঁ

মোবাঃ ০১৭১৬-৬৯৫২৪৫

১৫

মোঃ সাজেদুর রহমান

সমাজসেবা অফিসার

শহর সমাজসেবা কার্যালয়, নওগাঁ

০৭৪১-৬২৩৩৬/০১৫৫২-৩৩৬৮৩৩

১৬

নূর আলী হাসান যোবায়দী

প্রবেশন অফিসার (অতিঃ দাঃ)

প্রবেশন কার্যালয়, নওগাঁ।

মোবাঃ ০১৭১২-২০৬৮৬৪