জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা শিক্ষা অফিস

জেলা শিক্ষা অফিসারের কার্যালয়,
নওগাঁ


জেলা শিক্ষা অফিসের সুবিধাদিঃ

টেলিফোন: ০৭৪১৬২৪৪০

ফ্যাক্স ০৭৪১৬১০২১

ফটোষ্ট্যাট

ইন্টারনেট ব্রাউজিং

-মেইল এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।

গেষ্টরুম (২টি)- সাধারণ- ১টি শিতাতপ নিয়ন্ত্রিত-০১টি।

জীপ গাড়ী (১টি)

সভাকক্ষ।

শিক্ষা বোর্ড

সারাদেশের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট জেলার সার্বিক অবস্থাঃ

 

1. ২৬ জন কর্মকর্তা কর্মরত।

2. গবেষণা কমকর্তা, সহকারী পরিদর্শক, উপজেলা একাডেমিক সুপারভাইজার কর্তৃক নিয়মিত বিদ্যালয় মনিটরিং সুপারভিষণ।

3. শ্রেণীতে পাঠ পর্যবেক্ষণ এবং আদর্শ পাঠ উপস্থাপন।

4. জেলা উপজেলা কর্মকর্তার সমন্বয়ে নিয়মিত মাসিক সভা।

5. ইউনিয়ন/উপজেলা ভিত্তিক প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকদের পিবিএম, এসবিএ, সিকিউ বিষয়ে ওরিয়েন্টেশন।

6. নওগাঁ পৌরসভার বিদ্যালয়গুলিতে নির্দিষ্ট দিনে কোন নির্দিষ্ট বিদ্যালয়ে সকল বিদ্যালয় প্রধানদের নিয়ে পরিদর্শন এবং এবং মতবিনিময় সভা।

7. আন্তঃ বিদ্যালয় শিক্ষক বিনিময়ের মাধ্যমে আদর্শ শ্রেণী পাঠদান (পরীক্ষামূলক ভাবে ধামইরহাট উপজেলায়)

 

শিক্ষার মান উন্নয়নে চলমান কার্যক্রমঃ

1. PBM

2. SBA

3. CQ

4. FSP

5. CPD Training

 


শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনঃ

(PBM, SBA, CQ)

 

২০০৬খ্রিঃ সেপ্টেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে অত্র জেলার প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ০৫ জন করে শিক্ষককে এসবিএ-এর উপর জেলা সদরে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০৭ সালের জানুয়ারী থেকে বিদ্যালয়ে এসবিএ কার্যক্রম বাস্তবায়নের কথা থাকলেও প্রকৃত অর্থে তা সকল বিদ্যালয়ে শুরু হয়নি। এসবিএ কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন (অক্টোবর-ডিসেম্বর/০৭) দেওয়ার জন্য অত্র জেলার জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণকে জোর তাগিদ দেওয়া হয় এবং সংক্রান্ত একটি ফরমেট তৈরী করে অত্র অফিসের মাসিক সমন্বয় মিটিং- কর্মকর্তাগণকে বিতরণ করা হয়। অত্র জেলার কর্মকর্তাগণের তালিকা নিম্নরূপঃ

 

 

কর্মকর্তার পদবী

সংখ্যা

কর্মস্থল

প্রতিবেদন প্রদেয় কর্মকর্তার সংখ্যা

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

১১

উপজেলা

০৫

গবেষণা কর্মকর্তা

০১

জেলা শিক্ষা অফিস

০১

সহকারী পরিদর্শক

০৪

,,

০৩

সহকারী পরিদর্শক (ডিআইএ)

০১

,,

০১

উপজেলা একাডেমিক সুপারভাইজার

০৯

উপজেলা

০৬

মোট =

২৬

 

১৬

 

উপরিউক্ত কর্মকর্তার মধ্যে প্রতিবেদন প্রদেয় কর্মকর্তার তথ্যে দেখা যায় যে, ৩০৮টি বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং ১৪৫২ জন বিষয় শিক্ষক এসবিএ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন। ৩০৮টি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্যে ১২৯৫ জন শিক্ষকের এসবিএ সংক্রান্ত পুরোপুরি ধারণা আছে। ১১৪৮ জনের আংশিক এবং ৬৮৭ জনের এসবিএ সংক্রান্ত কোন ধারণা নেই। ৩০৮টি বিদ্যালয়ের মধ্যে এসবিএ পুরোপুরি চালু আছে ৯২টি বিদ্যালয়ে ১১০টি আংশিক এবং ১০৬টিতে একেবারেই এসবিএ চালু নেই।

 

উপরিউক্ত পরিসংখ্যান থেকে দেখা যায় যে, অত্র জেলার এসবিএ কার্যক্রম ভাল না। ভাল না হওয়ার কারণ হিসেবে কর্মকর্তাগণ তাঁদের প্রতিবেদনে উল্লেখ করেছেন যে,

 

১। প্রধান শিক্ষক বিষয়টি (এসবিএ) সম্পর্কে ভাল ধারণা নেই, এমনকি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকগণকে অবহিত করেননি।

২। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণের অবহেলা উদাসীনতা।

৩। এসবিএ বন্ধ হয়ে গেছে বলে কে বা কাদের সংক্রান্ত অপপ্রচার।

 

এসবিএ সফল বাস্তবায়নে কর্মকর্তাগণ নিম্নোক্ত সুপারিশ দিয়েছেনঃ

১। প্রধান শিক্ষকগণের এসবিএ প্রশিক্ষণ দিতে হবে।

২। কর্মকর্তাগণের (বিশেষ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের) এসবিএ প্রশিক্ষণ প্রয়োজন।

৩। শিক্ষাবর্ষের শুরুতে মহাপরিচালক মহোদয় কর্তৃক বিদ্যালয় সমূহকে অবহিত করতে হবে।

৪। বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রশিক্ষণ প্রয়োজন।

 

মন্তব্যঃ এসবিএ আমাদের বিদ্যালয়গুলিতে নতুন। নতুন কোন কিছু শিক্ষকগণ সহজে গ্রহণ করতে চায় না। তারা নতুন কোন কাজকে অতিরিক্ত বোঝা মনে করে। দুই দিনের প্রশিক্ষণে লব্ধ জ্ঞান অনুশীলন না করার কারণে অনেকে ভুলে গেছে। তা ছাড়া ২০০৭খ্রিৎ প্রথম দিকে এসইএসডিপি কর্মকর্তাদের চাকুরীর অনিশ্চয়তার কারণে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের এসবিএ সংক্রান্ত প্রশিক্ষণ না থাকায় মনিটর সুপারভিশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি। বছর এসবিএ-এর সফল বাস্তবায়নের কর্মকর্তাগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অত্র জেলার ২৬ জন কর্মকর্তা নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করছেন এবং বিদ্যালয়কে এসবিএ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা দিয়ে যাচ্ছে। আশা করা যায় ২০০৮খ্রিঃ সকল বিদ্যালয়ে এসবিএ কার্যক্রম বাস্তবায়িত হবে।

জুনিয়র বৃত্তি ২০০৯-এর সময় সূচীঃ

 

 

 

তারিখ

দিন

বিষয়

সময়

২১/১২/২০০৯

সোমবার

বাংলা

সৃজনশীল অংশ সকাল ১০-০০ মিনিট হতে ১২-০০ মিনিট পর্যন্ত।

বহুনির্বাচনী অংশ ১২-০০ মিনিট হতে ১২.৩০ মিনিট পর্যন্ত

ইংরেজী

বিকাল ০১-৩০ মিনিট হতে ০৪-০০ মিনিট পর্যন্ত।

২২/১২/২০০৯

মঙ্গলবার

গণিত

সৃজনশীল অংশ সকাল ১০-০০ মিনিট হতে ১২-০০ মিনিট পর্যন্ত।

বহুনির্বাচনী অংশ ১২-০০ মিনিট হতে ১২-৩০ মিনিট পর্যন্ত

সাধারণ বিজ্ঞান

সৃজনশীল অংশ বিকাল ০১-৩০ মিনিট হতে ০২-৩০ মিনিট পর্যন্ত।

বহুনির্বাচনী অংশ ০২-৩০ মিনিট হতে ০২-৩০ মিনিট পর্যন্ত।

সামাজিক বিজ্ঞান

সৃজনশীল অংশ বিকাল ০৩-০০ মিনিট হতে ০৪-০০ মিনিট পর্যন্ত।

বহুনির্বাচনী অংশ ০৪-০০ মিনিট হতে ০৪-১৫ মিনিট পর্যন্ত।