|
ডিজিটাল বাংলাদেশ গড়া জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ । ৯৯ টি ইউনিয়ন ও ১১ টি উপজেলা বিশিষ্ট ৩০ লাখ লোকের বাস নওগাঁ জেলায় ।এর আয়তন ৩৪৩৫.৬৭ বর্গ কি.মি। জেলা প্রশাসন জেলার তথ্য ভান্ডারের বৃহৎ একক। সেবা ও সেবা প্রদান প্রক্রিয়াকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর নিঃসন্দেহে একটি দুরূহ ও বিশাল কর্মযজ্ঞ ব্যাপার। তবে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ ও সৎ ইচ্ছার সামনে তা অসম্ভব কিছু নয় । জনসেবার জন্য প্রশাসন এ লক্ষ্য ও উদ্দেশ্যে জেলা পোর্টাল তৈরীর এ প্রয়াস। গবেষক ,পর্যটক, জ্ঞানপিপাসু ও দর্শনার্থীরা জেলার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ও স্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন এবং এর ফলে জেলা প্রশাসনের সাথে সর্বস্তরের জনগণের দূরত্ব কমে আসবে এবং জনসেবার জন্য প্রশাসন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন দিগন্তের সূচনা করবে । সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নওগাঁ জেলা প্রশাসনকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে এ জেলা পোর্টাল চালু করা হলো। কিছু সীমাবদ্ধতা নিয়ে এর যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এটিকে উন্নততর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে যে কোন পরামর্শ, উপদেশ ও মতামত ধন্যবাদের সাথে সাদরে গ্রহণ করা হবে।
|
|